এসএসসি শেষ, এবার কী? জীবন বদলে দেওয়ার ১০টি কাজ

 এসএসসি পরীক্ষা শেষ! এখন হাতে অফুরন্ত সময়!

কেউ বলছে—‘আরামে ঘুম দে ভাই!কেউ বলছে—‘কোচিং ধর, সায়েন্সে ভর্তি হ তাড়াতাড়ি।

কিন্তু... আপনি জানেন কি? এই সময়টুকু যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে জীবন বদলে যেতে পারে! আজকের ভিডিওতে আমি বলব, এসএসসি পরীক্ষার পর এই ছুটির সময়টাকে কীভাবে কাজে লাগালে আপনি ৫ বছর আগেই সবার চেয়ে এগিয়ে যেতে পারেন। শুধু ছাত্র নয়, অভিভাবকরাও এই লেখাটি পড়লে সন্তানকে সঠিকভাবে গাইড করতে পারবেন।

চলুন, শুরু করি!"



সেগমেন্ট ১: সময়ের মূল্য বোঝা (সময়: বাঙালিদের একটা বদঅভ্যাস হচ্ছে, সময় পেলেই 'অবসর' হিসেবে দেখি। কিন্তু বিশ্বে যাঁরা সফল হয়েছেনBill Gates, Elon Musk, কিংবা আমাদের দেশের অনেক তরুণ উদ্যোক্তাতাঁরা ছুটির সময়েই নিজের ভবিষ্যৎ তৈরি করেছিলেন। এই সময়টা একটা 'গোল্ডেন টাইম'এখন আপনি চাইলেই নিজের আগ্রহ, দক্ষতা, ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে ভেবে প্রস্তুতি নিতে পারেন।

বড় সিদ্ধান্ত নেয়ার আগে শেখা দরকারআমি কে, আমি কী চাই?

এবার চলুন দেখি, ঠিক কী কী করলে এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।"


 

সেগমেন্ট ২:১০টি গঠনমূলক কাজ

১. নিজের আগ্রহ খুঁজে বের করুন: এসএসসি’র পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজেকে জানা। আপনি কি আঁকতে ভালোবাসেন? নাকি টেকনোলজিতে আগ্রহ আছে? বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা—কোন ধারা আপনাকে টানে? আপনি কি ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, বা উদ্যোক্তা হতে চান? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এই সময়ের প্রথম করণীয়।

একটা খাতা নিয়ে বসে, আমি কী করতে ভালোবাসি?’ এই প্রশ্নের উত্তর দিন। এটা ভবিষ্যৎ বিষয় বাছাইয়ে সাহায্য করবে।

এক্সারসাইজ: প্রতিদিন অন্তত ১৫ মিনিট নিজেকে জানার চেষ্টা করুন।"


২. কম্পিউটার বা ডিজিটাল স্কিল শেখা:

আজকের চাকরির বাজারে MS Word, Excel, PowerPoint,, Canva, Photoshop, Programming (Python, HTML, CSS), Digital Marketing,  গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন,এই স্কিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের যেকোনো পেশায় বড় ভূমিকা রাখবে

👉 YouTube বা Coursera, বা Google-এর ফ্রি কোর্সে হাতে-কলমে শিখে ফেলুন এখনই। আর অভিভাবকদের বলব সন্তানদের শেখার জন্য সাপোর্ট দিন, ভয় দেখাবেন না।"


৩. ইংরেজি শেখা শুরু করুন:

Basic grammar, vocabulary, spoken English—এসব এখন না শিখলে পরে আফসোস করবেন। কারণ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি অপরিহার্য। যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, তারা এখন থেকেই IELTS/TOEFL প্রস্তুতি নিতে পারেন

👉 ইংরেজি শিখতে পারেন: Duolingo, BBC Learning English বা YouTube চ্যানেলগুলো দেখে।

এক বন্ধু বলেছিল, ‘আমি ইংরেজি পারি না, তাই আমি পিছিয়ে।আপনি যেন এই ভুল না করেন!"


৪. ভালো বই পড়ার অভ্যাস:

শুধু পাঠ্যপুস্তক নয়—বাইরের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন কারণ "একটা ভালো বইএকজন ভালো বন্ধুর চেয়েও মূল্যবান হতে পারে। এসএসসি পরীক্ষা পরবর্তী অবসর সময়ে পড়তে পারেন- আত্মউন্নয়নমূলক বই যেমন Rich Dad Poor Dad’, ‘Atomic Habits’, কিংবা ইতিহাস, জীবনী, গল্প-উপন্যাসবাংলা সাহিত্য সবকিছুই যা আপনার জ্ঞান ও মানসিকতা বিকাশে ভূমিকা রাখে।

মনে রাখবেন বই পড়া শুধু শব্দচয়ন শেখায় না, চিন্তাভাবনাকেও শক্তিশালী করে।"


৫. পার্সোনাল ব্র্যান্ড তৈরি শুরু করুন:

 "আপনার ফেসবুক বা TikTok শুধু মজার ভিডিওর জায়গা নাএগুলো হতে পারে প্রফেশনাল পরিচয়র প্ল্যাটফর্ম। একটা Facebook Page খুলে আপনি যা শিখছেন বা করছেন, তা শেয়ার করুন।

কাল আপনি যখন ভার্সিটিতে যাবেন, সবাই বলবেএই ছেলেটা বা মেয়েটা আলাদা!"


৬. ঘুরে দেখুন—জগতটা কত বড়!

বইয়ের বাইরে বাস্তব জীবনও শেখার জায়গা। পরিবারের সঙ্গে ঘুরতে যান, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হোন। নিজের এলাকার উদ্যোক্তা বা দোকানদারদের সঙ্গে কথা বলুনজানুন, কিভাবে তারা শুরু করেছেন।"


৭. হ্যান্ড অন প্রজেক্ট নিন:

পরিবারকে বিভ্ন্নি ছোট ছোট কাজে সহায়তা করুন  বাবা বা বড় ভাইয়ের বিজনেস থাকলে সেগুলো বুঝতে চেষ্টা করুন  বাবা, ভাইকে কাজে সহয়াতা করুন যেমন: মোবাইল দিয়ে ছোট ভিডিও বানানো, বা পরিবারের খরচের একটা Excel রিপোর্ট তৈরি করা।
👉 এতে করে আপনি বাস্তব কাজে দক্ষ হবেন।

পনার সিভিতে এগুলো কাজে লাগবে ভবিষ্যতে।"


৮. অনলাইন ইনকামের পথ শেখা:

প্রযুক্তির এই যুগে  আপনি ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই অনলাইন থেকে অর্থ ইনকাম করতে পারেন ঘরে বসে স্বাধীন একটা ক্যারিয়ার খুব কম পেশায় পাওয়া যায় আপনার মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন Content Creation, Graphic Design, Freelancing, YouTube, Affiliate Marketing, web design, —এসব বিষয়ে প্রাথমিক ধারণা নিন।

এক্ষুনি ইনকাম না হলেও ১-বছরের মধ্যে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন।"


৯. কোর্স বা কোচিং সেন্টার বাছাইয়ে সচেতনতা

সব কোচিং ভালো না, সব কোর্সও না।‘’ এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন অভিভাবকদের উদ্দেশে বলছিছেলে-মেয়েকে যেখানে সেখানে ভর্তি করাবেন না। আগে দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নিন।"


১০. পরিবারকে সময় দিন, অভ্যাস তৈরি করুন

আপনি যত বড়ই হোন, পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। দিন শেষে আমরা পরিবারের কাছেই ফিরে আসি এই সময়েই শিখে ফেলুন: সকালে ওঠা, ঘর গোছানো, নিয়মিত খাওয়া, খেলা এমন ছোট ছোট অভ্যাসগুলোই জীবন বদলে দেয়


সেগমেন্ট ৩: অভিভাবকদের জন্য বার্তা

প্রিয় অভিভাবকগণ, মনে রাখবেন এই সময়টা শুধুই কোচিং ভর্তি আর দৌড়াদৌড়ির নয়। এটা সন্তানের চিন্তাশক্তি গঠনের সময়। ওদের প্রশ্ন করতে দিন, শেখার সুযোগ দিন, ব্যর্থ হলেও পাশে থাকুন।

একটা কথাই বলিযদি আপনার সন্তান এই কয়েক মাসে নিজের চিন্তা, দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলে, সে জীবনভর এগিয়ে থাকবে।"


বন্ধুরা, এসএসসি শেষ মানে শুধুই 'অবসর' নাএটা ভবিষ্যৎ গড়ার সময়। এই ৫-মাস যদি আপনি স্মার্টলি কাজে লাগান, তাহলে কলেজে উঠে আপনি নিজেই বলবেন—‘আমি তৈরি!

1 টি মন্তব্য: